রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচলতি সপ্তাহে ১০ কোম্পানির লেনদেন স্থগিত
spot_img
spot_img

চলতি সপ্তাহে ১০ কোম্পানির লেনদেন স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (০৭-১১ জুন’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ১০ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ১০ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৩১কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।

০৭ জুন

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন কর্নফুলী ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানি ৩টির মধ্যে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩৫ শতাংশ ক্যাশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

০৮ জুন

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

০৯ জুন

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ফিনিক্স ইন্স্যুরেন্স ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানি ২টর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ফিনিক্স ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

১০ জুন

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

১১ জুন

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ট্রাস্ট ব্যাংক ব্যাংক ৮ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ের জন্য ওয়ান ব্যাংক ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments