শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে বিজয়ী হবে : পুতিন
spot_img
spot_img

চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে বিজয়ী হবে : পুতিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমান বিশ্ব একটি টার্নিং পয়েন্টে রয়েছে। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে বিজয়ী হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (০৯ মে) এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। খবর এপির।

অনুষ্ঠানে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত রয়েছে পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া।

তিনি আরও বলেন, আবারো চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে বিশ্ব সভ্যতা। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমা এলিট গোষ্ঠী রুশ ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়াপন্থি লোকজনকে রক্ষা করা মস্কোর দায়িত্ব। একই সঙ্গে পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করেন পুতিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments