ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফের সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেড-এর প্রতিষ্ঠাতা, এমডি এন্ড সিইও জনাব ড. ফয়সাল রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি জনাব এস.এম সাঈদ হোসেন, সিনিয়র ম্যানেজার, হসপিটাল নেটওয়ার্ক জনাব মোঃ নিজামুল ইসলাম এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেড-এর এসিস্ট্যান্ট ডিরেক্টর, মেডিকেল সার্ভিস ড. ফারহানা আফরিন ও জেনারেল ম্যানেজার, অপারেশন্স মোঃ মুজতবা আলী মাসুম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক এবং তাদের পরিবারবর্গ জেনেরিক হেলথকেয়ার লিমিটেড থেকে বিশেষ ছাড় সুবিধা ভোগ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments