ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সুমন বড়ুয়া এজেন্সীর সম্মানীত বীমা গ্রাহক ইব্রাহিম খলিল মিলন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ ইব্রাহিম খলিল মিলন এর মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ১টি পলিসির অনুকূলে মোট বোনাস সহ ১,৪০,৫১১/- ( এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত এগারো) টাকার চেক গ্রাহকের মনোনীতক স্ত্রী সালমা বেগম এর হাতে তুলে দেন।

চেক হস্তান্তর করেন কোম্পানির চট্টগ্রাম সেলস এর প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক জাহেদ। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার মোঃ শহিদুল্লাহ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments