ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে এ কর্মসূচিরঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ কর্মসূচিতে আজ থাকছে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ। 
মাহিন বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ সারাদেশব্যপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্রসমাবেশ সফল হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবি, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসাসহ সব শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে আবেদন, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা এ কর্মসূচি সফলে সহযোগিতা করুন।
এছাড়াও বলেছেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments