রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাছোট শাস্তিতে পার পাচ্ছেন হারমানপ্রীত
spot_img
spot_img

ছোট শাস্তিতে পার পাচ্ছেন হারমানপ্রীত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ক্রিকেটীয় আচরণবিধি ভঙ্গ করেছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর।

সিরিজের শেষ ম্যাচে আম্পায়ার তাকে লেগ বিফোর আউট দেওয়ায় অশোভন আচরণ করেন তিনি। প্রথমে আম্পায়ারের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন এই মিডল অর্ডার ব্যাটার। মাঠ ছাড়ার সময়ও আম্পায়ারের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় তাকে।

এরপর ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হারমানপ্রীত। বলেন যে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তাতে তিনি খুবই বিস্মিত। পরবর্তীতে বাংলাদেশে আসলে এগুলো মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে আসবেন তারা। ক্রিকেটীয় বিধি অনুযায়ী, মাঠে কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে বা কোন ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করলে তা শাস্তিযোগ্য অপরাধ।

শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রীতও। তবে ছোট শাস্তিতে পার পেয়ে যাচ্ছেন তিনি। একটি সূত্রে জানা গেছে, হারমানপ্রীতকে আর্থিক জরিমানা ও ডি মেরিট পয়েন্ট দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

অর্থাৎ ম্যাচ ফির বড় অংশ জরিমানা খেতে পারেন তিনি। তাকে আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments