ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেত্রী মাহিয়া মাহির পর এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও ঊর্মিলা শ্রাবন্তী য়ার; মিশন এক্সট্রিম- ২’ এর ট্রেলার রিলিজ উপলক্ষে বনানী’র একটি ক্লাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঊর্মিলা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন কেনার ইচ্ছে আছে। যতদিন আমার কাজের আর্টিস্ট, ক্যারিয়ার তার থেকে অনেক আগের আমার রাজনৈতিক ক্যারিয়ার, কলেজ লাইফ থেকেই আমি রাজনীতি করি, আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত আছি, কাজের মধ্যে আমি যতোটুকু সম্ভব রাজনীতিতে সময় দেয়ার চেষ্টা করেছি। ছোট থেকেই আমার ইচ্ছে আমি রাজনীতি করবো, সেটা ধরে রাখার চেষ্টা করেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঊর্মিলা আরও বলেন, ‘তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং আইনবিষয়ক পরিষদের জয়েন সেক্রেটারি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সাব কমিটিতে রয়েছেন।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসা ঊর্মিলা। টিভি নাটক ও ওয়েব ফিল্ম এর পাশাপাশি ইতোমধ্যে বিজ্ঞাপনে বেশ প্রশংসা কুড়িয়েছেন। কাজের পাশাপাশি সংগঠক হিসেবে বেশ সুনাম আছে এই অভিনেত্রীর।
উল্লেখ, গত ২৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে বিএনপির ছেড়ে যাওয়া আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাননি নায়িকা মাহিয়া মাহি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments