বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘জংলি’ হয়ে এলেন সিয়াম
spot_img
spot_img

‘জংলি’ হয়ে এলেন সিয়াম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিনে নতুন সিনেমা ‘জংলি’র ঘোষণা দিয়েছেন। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। শুক্রবার সন্ধ্যায় নির্মাতা এম রাহিমের নতুন এই সিনেমার ফার্স্ট লুকে যেন ‘জংলি’ হয়েই হাজির হয়েছেন এই চিত্রনায়ক।

জানা যায়, ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং মুক্তি পাবে ঈদুল আজহায়। সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

নতুন সিনেমা নিয়ে সিয়াম বলেন, প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম। ছবিটি কোরবানির ঈদেই আসবে।

এম. রাহিমের আগের সিনেমা ‘শান’ এর নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় সিনেমাতেও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন,গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।

সিয়াম আহমেদের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের। নতুন সিনেমা ‘জংলি’র ফার্স্ট লুকে এমনভাবেই দেখা দিয়েছেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments