বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজবির শিক্ষার্থীদের জবিতেই পার্টটাইম চাকরির সুযোগ
spot_img
spot_img

জবির শিক্ষার্থীদের জবিতেই পার্টটাইম চাকরির সুযোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরের দেশের মতো যেন ঘণ্টা অনুসারে পার্টটাইম জব করতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতিসহ তাদের থাকা-খাওয়ার আর্থিক যোগান যেন হয় সে লক্ষেই (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, আমাদের প্লান আছে শিক্ষার্থীরা যেন বাইরের দেশের মতো ঘণ্টা অনুসারে পার্টটাইম জব করতে পারে। কারণ, অনেক শিক্ষার্থী আছে, যারা টিউশন পায় না। আর্থিক অবস্থা খারাপ। তাদের যদি পার্টটাইম চাকরির সুযোগ করে দেওয়া যায়, তাহলে অন্তত থাকা-খাওয়ার আর্থিক যোগান হবে। পুলিশের উপ-পরিদর্শক ৩৯ ব্যাচের সুপারিশপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। উপাচার্যের সভাকক্ষে এ সময় জবির ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক উদাহরণ দিয়ে বলেন, আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে লোকবল সংকট। এমন বিভিন্ন সেক্টরে যদি ঘণ্টা অনুসারে পার্টটাইম চাকরির ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষার্থীদের উপকার হবে। বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে আমাদের।

উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও চাকরিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে আসছে। চাকরির পথ সুগমে সবার জন্য উন্মুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments