বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকজম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি
spot_img
spot_img

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অবন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দক্ষিণ কাশ্মীরের ট্রাল এলাকায় অভিযান চালাচ্ছে।

কাশ্মীর পুলিশ এক্স পোস্টে লিখেছে, অবন্তিপুরের নাদের ও ট্রালে গোলাগুলি শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। গেল ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ। এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের শোপিয়ানে গোলাগুলিতে তিন বন্দুকধারী নিহত হয়।

এনডিটিভির প্রতিবেদন বলছে, গোলাগুলি শুরু হয় কুলগামে। পরে তা শোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দুকধারীদের ঠেকাতে যায় নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে জানিয়েছে, ১৩ মে রাইফেলস ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোয়েকাল কেলার এলাকায় বন্দুকধারীদের উপস্থিতি নিশ্চিত হয়ে ভারতীয় সেনাবাহিনী ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান শুরু করে। অভিযান চলাকালে বন্দুকধারীরা ব্যাপক গুলিবর্ষণ করলে তীব্র গোলাগুলি হয়, যাতে তিন চরমপন্থি নিহত হয়। অভিযান এখনও চলছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিতভাবে অভিযান চলছে। সেই হামলার জবাবে ৭ মে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে নয়টি ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত; এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ওই অভিযান নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে, পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments