শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস, তিতাসের নতুন কূপ থেকে সরবরাহ শুরু
spot_img
spot_img

জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস, তিতাসের নতুন কূপ থেকে সরবরাহ শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোগের সুফল পেতে শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এ খননকাজে কূপটির গভীরতা প্রায় ৩ হাজার ৫২৬ মিটার পর্যন্ত নেওয়া হয়। পরে কূপটিতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

পরীক্ষা শেষে গত ১৯ জুন থেকে কূপটি দিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক পর্যায়েই প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এখন থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিত ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। নতুন এই কূপ উৎপাদনে যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে দেশীয় উৎসের গ্যাসের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর সঙ্গে নতুন কূপের ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ায় তিতাস গ্যাসক্ষেত্র থেকে মোট দৈনিক সরবরাহ আরও বৃদ্ধি পাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments