শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজাতীয় জাদুঘরে মুস্তাফা জামান আব্বাসী ও আসমা আব্বাসী স্মরণে আয়োজন আজ
spot_img
spot_img

জাতীয় জাদুঘরে মুস্তাফা জামান আব্বাসী ও আসমা আব্বাসী স্মরণে আয়োজন আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী ও খ্যাতনামা লেখিকা অধ্যাপক আসমা আব্বাসী স্মরণে আজ বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক স্মরণসভা, মিলাদ মাহফিল ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আব্বাসউদ্দীন কেন্দ্রীয় স্মৃতি সংসদ ও কেন্দ্রীয় ভাওয়াইয়া অঙ্গনের উদ্যোগে এতে প্রধান অতিথি থাকবেন অবসরপ্রাপ্ত সচিব হাসনাত আব্দুল হাই। বাংলা একাডেমির গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন দেশের কয়েকজন বিশিষ্ট বরেণ্যব্যক্তিত্ব।

সভাপতিত্ব করবেন আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এএসএম মঈনউদ্দিন মোনেম। স্বাগত বক্তব্য রাখবেন আব্বাসউদ্দীন কেন্দ্রীয় স্মৃতি সংসদের সভাপতি ও ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কবি সরকার মাহবুব। সূচনা বক্তব্য দেবেন আব্বাসীকন্য শারমিনী আব্বাসী। আব্বাসউদ্দীন কেন্দ্রীয় স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি এম মনজুরুল আলম দিলু অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, মুস্তাফা জামান আব্বাসী ১০ মে বনানীর একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান। তিনি উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা আব্বাসউদ্দীন আহমেদ ছিলেন পল্লিগীতির অগ্রপথিক। এ দেশের পল্লিসংগীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। লোকসংগীত গবেষণা ও সংগ্রহে তাঁর অবদান অনন্য। তাঁর রচিত অসংখ্য গ্রন্থের মধ্যে অন্যতম ‘লোকসংগীতের ইতিহাস’, ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’, ‘রুমির অলৌকিক বাগান’, উপন্যাস ‘হরিণাক্ষি’, স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’ এবং ‘ইংরেজি জীবনী’। বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

অন্যদিকে, কথাসাহিত্যিক আসমা আব্বাসী ৪ জুলাই ৮৩ বছর বয়সে মারা যান। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহ ছিল তাঁর। মামা সৈয়দ মুজতবা আলীর উৎসাহে জড়িয়ে পড়েন সাহিত্যচর্চায়। পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিলেও আসমা আব্বাসী পরিচিত হয়ে ওঠেন লেখক হিসেবে। রেডিও-টিভির আলোচক ও উপস্থাপক হিসেবেও পান ব্যাপক জনপ্রিয়তা। তিনি শ্রেষ্ঠ কলেজশিক্ষক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের স্বর্ণপদক পেয়েছেন। সম্পৃক্ত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। সংগঠক হিসেবে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেছেন এই গুণী ব্যক্তি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments