ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লাড ব্যাংকের সামনে রক্তদাতা ভিড় করেছেন। আজ সোমবার বিকেলে ইনস্টিটিউটের আট তলায় এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ব্লাড ব্যাংকের সামনে শতাধিক রক্তদাতা লাইনে দাঁড়িয়ে আছেন রক্ত দেওয়ার জন্য। রক্ত গ্রহণে দায়িত্বশীলরা জানান, ‘এ’ পজিটিভ, ‘বি’ পজিটিভ, ‘ও’ পজিটিভ গ্রুপের রক্তদাতাদের রক্ত নেওয়া হয়েছে। এখন ‘এ’ নেগেটিভ, ‘বি’ নেগেটিভ, ‘এবি’ নেগেটিভ, ‘এবি’ পজিটিভ এবং ‘বি’ নেগেটিভ রক্তের প্রয়োজন। এখন এই গ্রুপের রক্তদাতাদের রক্ত নেওয়া হচ্ছে।
এ দিকে রক্তের জন্য উত্তরায় মাইকিং করছে পুলিশ। সড়কে দাঁড়িয়ে পুলিশের এক সদস্যকে রক্তের জন্য মাইকিং করতে দেখা গেছে। পুলিশের ওই সদস্য মাইকে বললেন, রক্তের খুব প্রয়োজন। আহতের জন্য যারা রক্ত দিকে ইচ্ছুক তারা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল যান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments