বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জানাজা পড়তে গিয়ে ৮ জনের মৃত্যু
spot_img
spot_img

জানাজা পড়তে গিয়ে ৮ জনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জানাজা পড়তে গিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আট জন হলেন- শামসুল হক (৬৫), নবী হোসেন (৩০), মিলুয়ারা বেগম (৫৫), রিপা খাতুন (৩০), রেজিয়া খাতুন (৫৩), পারুল আক্তার (৫০), বেগম (৩০) ও বুবলি আক্তার (৭)। জীবিতরা হলেন- শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), হাবিব (৫৫), রাজু (২৭) ও রতন (৫৫)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত

তিনি জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুর ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় একটি হাইয়েস গাড়ি- (ঢাকা মেট্রো চ ১৯-২৩৯৯)। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য। জীবিত উদ্ধার করা হয় ছয় জনকে।

জানা গেছে, শাহজাহান ও শারফুলের খালাতো ভাই হাসেমের জানাজায় যাচ্ছিল সবাই। নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলায়। তারা সবাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments