ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ১ টাকা ২৮ পয়সা আয় ছিল।
আগামী ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments