শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদজিএ গার্মেন্টসে বিনিয়োগ করবে শাশা ডেনিম: ইজিএমের সিদ্ধান্ত
spot_img
spot_img

জিএ গার্মেন্টসে বিনিয়োগ করবে শাশা ডেনিম: ইজিএমের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিম্‌ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের উদ্যোক্তাদের মালিকানাধীন অপর এক কোম্পানি জিএ গার্মেন্টসে বিনিয়োগ করার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য একটি ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে কোম্পানির ঢাকা রপ্তানিকরণ অঞ্চলে (ডিইপিজেড) বরাদ্দপ্রাপ্ত প্লটে নতুন লুম বসানোর মাধ্যমে উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শাশা ডেনিমস ডিইপিজেডের প্লটে ১০৫টি লুম মেশিন সংস্থাপন করবে। এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে কোম্পানিটির রপ্তানির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।

জিএ গার্মেন্টসে বিনিয়োগ সিদ্ধান্ত কার্যকরে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। তাদের সম্মতি জানার জন্য আগামী ৫ জুন, ২০২৩ তারিখ সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে, ২০২৩।

উল্লেখ্য, জিএ গার্মেন্টসে বিনিয়োগের লক্ষ্যে শাশা ডেনিমসের কিছু সম্পদ বিনিময়করা হবে। আর কিছু টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। তবে এসবের বিনিময়ে শাশা ডেনিমসের কী পরিমাণ শেয়ার কেনা হবে, কত দরে কেনা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments