
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭.৫৬ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৭.২১ টাকা লোকসান হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১৪০ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments