ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের শেয়ার দর অস্বাভাবিক ভাবে বৃৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে ১০টি বিও হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত চলাকালীন সময় পর্যন্ত এটি জব্দ থাকবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিএসইসির সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সিডিবিএলের অ্যাপলকেশন সাপোর্টের প্রধান মঈনুল হক।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে জিকিউ বলপেনের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে। একই সাথে সন্দেহভাজন ১০টি বিও হিসাব জব্দ করা হয়েছে। যাতে করে তারা উচ্চমূল্যে শেয়ার বিক্রি করতে না পারে।
ডিএসই সূত্র মতে, গত তিন মাসে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। তিন মাসে দর বেড়েছে ১৭৪ টাকা ২০ পয়সা বা ২৬৩ দশমিক ৫৪ টাকা। আজকের ক্লোজ প্রাইজ ২৪০ টাকা ৩০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments