মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজিকো-তপুকে নিয়ে কিংস ভারতে যাচ্ছে আজ
spot_img
spot_img

জিকো-তপুকে নিয়ে কিংস ভারতে যাচ্ছে আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের মধ্যে চার জন এখন দলের ক্যাম্পে। শেখ মোরসালিন, রিমন হোসেন আগেই ক্যাম্পে যোগ দিয়েছেন। এবার ক্যাম্পে যোগ দিয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মন।

কিংস আজ সকালে ভারতে এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে যাবে। ভারতের ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিপক্ষে কিংসের শেষ ম্যাচ সোমবার। কথা ছিল, জিকো ও তপু ১২ ডিসেম্বর ক্যাম্পে যোগ দেবেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ চার দিন আগেই ক্যাম্পে ফিরিয়ে এনেছেন। শুধু তাই নয়, জিকো ও তপুকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। আজ দলের সফরসঙ্গী হচ্ছেন দুজন।

তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার কারণ খুব বড় কিছু না। যেহেতু খেলায় ফিরবে তাই দলের সঙ্গে থাকুক, উজ্জীবিত থাকুক। ওড়িশার বিপক্ষে ম্যাচটা অলিখিত ফাইনালের মতোই। কিংস যাবে ফাইনাল জিততে। এমন একটা গুরুত্বপূর্ণ খেলায় থাকুক জিকো ও তপু।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উদ্যোগে ক্যাম্পে ফিরেছেন তপু ও জিকো। সহমর্মিতা দেখিয়েছে কিংস। তবে এই দুই জন ক্যাম্পে যোগ দিলেও তাদেরকে দলীয় অনুশীলনে রাখা হয়নি। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন যখন দলীয় অনুশীলনে ব্যস্ত, তখন তপু ও জিকো সাইড লাইনে আলাদা অনুশীলনে ব্যস্ত। তপু ও জিকো ভারতে গিয়ে খেলবে না। অনেক দিন তারা দলীয় অনুশীলনেও ছিলেন না। হঠাৎ এখন অনুশীলনে অন্তর্ভুক্ত করাটা দলের জন্য সঠিক হবে না মনে করেই দুজনকে আলাদা পাঠিয়ে দিয়েছেন কোচ।

দুজনের ভেতরে অনুশোচনা। কী ভুল করেছেন, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এক শাস্তিতেই ফুটবল প্রদীপ নিভে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল ফুটবল ক্যারিয়ার। সেখান থেকে ফিরিয়ে এনে আবার নতুন করে প্রাণ দেওয়া হয়েছে। সুস্থ জ্ঞান থাকলে আর কোনো দিন এমন ভুল করবেন কি না সেটা বুঝবেন তপু-জিকো। পাঁচ জনের মধ্যে তৌহিদুল আলম সবুজ এক বছরের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন, তাকে ডাকা হচ্ছে না। বছর শেষ হলে দেখা যাবে, মনে করছে কিংস।

এএফসি কাপে গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের অবস্থা খুবই ভালো। ওড়িশার বিপক্ষে ম্যাচটা ড্র করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইন্টারজোনাল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। ‘ডি’ গ্রুপে কিংসের এখন পাঁচ খেলায় ১০ পয়েন্ট, ওড়িশার পয়েন্ট ৯। মোহন বাগান সুপার জায়ান্ট (৫ খেলায় ৭ পয়েন্ট) শেষ ম্যাচ জিতলেও ১১ পয়েন্ট হচ্ছে না। কিংস যদি ড্র করে তাহলেই চলবে, আর জিতলে তো কথাই নেই। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হেরে গেলে বিদায়। কিংসের কোচ অস্কার ব্রুজন ও ক্লাব কর্মকর্তারা বিষয়টি মাথায় রেখেছেন। পুরো শক্তির দল নিয়ে যাচ্ছেন।

গত ১৭ নভেম্বর ঢাকায় কিংস ২-১ গোলে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জিতেছিল। সেই ম্যাচে আক্রমণভাগে ব্রাজিলিয়ান রবসন, চালর্স দিদিয়ের খেলতে পারেননি। এবার পুরো ফিট। খেলবেন। ২০১৯ সালে ইন্টার জোনাল সেমিফাইনাল খেলেছিল আবাহনী। প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়ার এপ্রিল-২৫ ফুটবল দল। ঢাকায় আবাহনী জিতলেও পিয়ং ইয়ংয়ে গিয়ে হেরেছিল। গোল গড় হিসাবে আবাহনী বাদ পড়ে। কিংস গ্রুপ চ্যাম্পিয়ন হলে বোনাস দেবে খেলোয়াড়দেরকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments