ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের সেক্রেটারি নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানি সেক্রেটারি হিসেবে এইচ.এম. আশরাফ-উজ-জামানকে (এফসিএ) নিয়োগ করেছেন। তিনি পহেলা মার্চ, ২০২৩ তারিখ থেকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন।
উল্লেখ্য, এইচ.এম. আশরাফ-উজ-জামানকে (এফসিএ) আবু বকর সিদ্দিকের (এফসিএমএ) জায়গায় কোম্পানির ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments