
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএচই ইস্পাত লিমিটেডের গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments