রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজুলাইয়ের প্রথম ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২২৯.৯৪ কোটি ডলার
spot_img
spot_img

জুলাইয়ের প্রথম ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২২৯.৯৪ কোটি ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনেই দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের প্রথম ২৫ দিনে আসা প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ ডলার।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বাড়ায় প্রবাসীরা এখন আনুষ্ঠানিক পথকে বেশি গুরুত্ব দিচ্ছেন। রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments