মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
spot_img
spot_img

জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের ১৫২ কোটি ২০ লাখ ডলারের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব জানা গেছে।

তথ্য অনুযায়ী, শুধু ১৯ জুলাই একদিনেই দেশে ১৪ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনে সংশোধিত হিসাবে এসেছে ১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা চলতি অর্থবছরের শুরুতেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments