
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেডের দুইজন স্পন্সর ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির দুই স্পন্সরের মধ্যে একজন মিসেস আমিনাহ আহমেদের কাছে থাকা ৭ লাখ ৭২ হাজার ৫১টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার বিক্রি করেছেন।
এছাড়া কোম্পানির অন্য স্পন্সর কাজী শহীদ আহমেদের কাছে থাকা ৭ লাখ ৯৩ হাজার ৬৭৪টি শেয়ারের মধ্যে ১ লাখ ২২ হাজার শেয়ার বিক্রি করেছেন। এই স্পন্সররা ২৩ মার্চ, ২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুসারে ডিএসইর মাধ্যমে শেয়ার বিক্র সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, এই দুইজন স্পন্সরের প্রচারিত ঘোষণা অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments