বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজোড়া গোল ও এক অ্যাসিস্টে মেসির নৈপুণ্যে মায়ামির দারুণ জয়
spot_img
spot_img

জোড়া গোল ও এক অ্যাসিস্টে মেসির নৈপুণ্যে মায়ামির দারুণ জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোল বানিয়েও দিয়েছেন তিনি। তার অনবদ্য পারফরম্যান্সে লিগস কাপে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

এর আগে গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। তবে ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচে কোনো গোল পাননি।

মায়ামিতে আজ বৃহস্পতিবার সকালের ম্যাচে জোড়া গোল করে লিগস কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরুর পর এখন পর্যন্ত ১৪ গোল করেছেন তিনি। এ পথে তিনি ভেঙেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে ১২ ম্যাচ খেলে এটি মেসির পঞ্চম জোড়া গোল।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। ডেভিড রদ্রিগেজের গোলে মাত্র ৪ মিনিটেই এগিয়ে যায় সান লুইস।

এরপরই জ্বলে ওঠেন মেসি। ১১ মিনিটে অ্যালেনের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এটি ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে তার প্রথম গোল।

২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এরপর বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৪৪ মিনিটেই ৩–১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন মিকায়েল। তাতে বিরতির আগেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

ম্যাচের মাঝামাঝি সময়ে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। পুনরায় খেলা শুরু হওয়ার পর সান লুইস আক্রমণের চেষ্টা করলেও আর গোল করতে পারেনি এবং ম্যাচে ফিরতে ব্যর্থ হয়।

এই জয়ে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করল ইন্টার মায়ামি। আগামী ৯ আগস্ট প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ মেক্সিকোর আরেক ক্লাব মন্তেরেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments