শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে
spot_img
spot_img

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কানপুর টেস্ট ম্যাচে রবিউল ইসলাম রবি ওরফে টাইগার রবি নামের বাংলাদেশি সমর্থককে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। তিনি মূলত মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন।

গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বলে জানিয়েছিলেন টাইগার রবি। তবে এই অভিযোগ অস্বীকার করে কানপুর পুলিশ। সেই সঙ্গে ‘টাইগার রবি’কে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি।

সংবাদমাধ্যমের কাছে রবি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অন্যদিকে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও রবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ড।

তিনি বলেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে।

এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

কিন্তু গত শুক্রবার রাতে হাতাহাতির ঘটনাটিকে সত্য দাবি করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই ক্রিকেটভক্ত। যেখানে তিনি বাংলাদেশের সাংবাদিক এবং মিডিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

মূলত, মিডিয়া তার কথাগুলোকে ভিন্নভাবে প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছেন রবি। এ ছাড়াও ক্রিকেট মাঠে টাইগার রবিকে আর দেখা যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments