বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর উত্থান: লেনদেন কমেছে
spot_img
spot_img

টানা পতনের পর উত্থান: লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৯ জুলাই, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩১.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬.১৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৮৮টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ১৬২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৭৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ১০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫১.১০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৩ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয় ১৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৯৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৭৫৬টি শেয়ার ২ লাখ ০২ হাজার ৯২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৪৪ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬৭ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮১.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২১২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments