ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১২ এপ্রিল, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে আজ ২৪.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৪.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার ৮০ হাজার ৮৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ১৩৬টি শেয়ার ৮৮ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১ কোটি ৪৫ লাখ ৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২৩.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩০২.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৯৩৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৮ লাখ ৬ হাজার ৭৪৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬ লাখ ৮৯ হাজার ১৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments