শুক্রবার, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদটানা পতনের পর ফাইন্যান্সে ভর করে সূচকে উত্থান
spot_img
spot_img

টানা পতনের পর ফাইন্যান্সে ভর করে সূচকে উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৬ জানুয়ারি, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ৫৬.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৮.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬১.৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.০০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৩.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৯৩০টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৬৩২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৬৫.১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৮.১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১৯.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৭৩ টির, কমেছিল ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৬৯৮ টি শেয়ার ৯১ হাজার ৯৭০ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫১ কোটি ৬৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৫.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৬.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ২১ হাজার ৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments