সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedটিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা
spot_img
spot_img

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের ডেটা আইন লঙ্ঘনের (জিডিপিআর) অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার অংক ৪ হাজার ৩৯ কোটি টাকারও বেশি।

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

গত ১৫ সেপ্টেম্বর আমেরিকান প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্ল্যাটফর্মটির ডিফল্ট অ্যাকাউন্ট সেটিংস; ‘ফ্যামিলি পেয়ারিং’ সেটিংস; এবং বয়স যাচাইকরনে ডেটা সুরক্ষায় ত্রুটি পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের সাথে পরামর্শ করার পরে, DPC দেখতে পেয়েছে যে প্ল্যাটফর্মে সাইন আপ করার সময় টিকটক বাচ্চাদের অ্যাকাউন্টগুলিকে ডিফল্টভাবে সর্বজনীন হিসাবে সেট করে।

অর্থাৎ অ্যাপে যে ডিফল্ট সেটিং রাখা হয়েছে তাতে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিকটক ব্যবহারকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুদের গোপনীয় তথ্য নিয়ে শর্ত লঙ্ঘন করেছে টিকটক— এমন অভিযোগ উঠে টিকটকের বিরুদ্ধে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অভিযোগের তদন্ত শুরু করে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

তদন্তে দেখা যায়, টিকটকে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা বলে কিছু নেই। যে কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুঁ মেরে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরসহ যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments