বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যটিসিবির জন্য ৩৬৮ কোটি টাকায় ২ কোটি লিটার পাম অলিন কেনার অনুমোদন
spot_img
spot_img

টিসিবির জন্য ৩৬৮ কোটি টাকায় ২ কোটি লিটার পাম অলিন কেনার অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিম্নআয়ের এক কোটি টিসিবি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৩৬৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি লিটার পাম অলিনের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৪ টাকা ১০ পয়সা।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিলেও কারিগরি মূল্যায়নে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়।

সব ধরনের যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতিষ্ঠানটি থেকে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনা হবে।

সূত্র জানায়, এ ক্রয়ের অর্থায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের পাল্টা নিশ্চয়তা রয়েছে। তাই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির জন্য মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৩ লাখ ৬২ হাজার ৬৮৪ লিটার ভোজ্যতেল কেনা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments