ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছ। গতকাল শুক্রবার ৩ জুন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্ধুর বিয়েতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যায়েদ হাসান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যায়েদ হাসান বলেন, বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রচুর বৃষ্টিতে কারেন্টের তাড় ছিঁড়ে যাওয়ায় বন্ধুর বিয়েতে আসা শাহ আলম বিদ্যুতের ছেঁড়া তার ঠিক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরিবারের তরফ থেকে কোন অভিযোগ করেনি। মরদেহ তাদের বাড়িতে রয়েছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, নিহত শাহ আলম টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের কেরুনতলী গ্রামের বাসিন্দা। একই গ্রামের তার বন্ধু রফিকের বিয়েতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.



























Recent Comments