বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার গুঞ্জন - কোয়ারেন্টিনে যুক্তরাষ্ট্রের ৫ আইনপ্রণেতা
spot_img
spot_img

ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার গুঞ্জন – কোয়ারেন্টিনে যুক্তরাষ্ট্রের ৫ আইনপ্রণেতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে নিজ থেকে কোয়ারেন্টিন বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির পাঁচ নেতা। সম্প্রতি এক সম্মেলনে করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর কোয়ারেন্টিনে যান তারা। এদের মধ্যে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, আরিজোনার কংগ্রেসম্যান পল গোসার, জর্জিয়ার কংগ্রেসম্যান ডওগ কলিনস ও ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়িটজ রয়েছেন। তারা প্রত্যেকেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে গেছেন। তাদের সঙ্গে ওই করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ মার্ক মিডোস। তিনিও নিজ থেকে কোয়ারেন্টিনে গেছেন। সম্মেলনটিতে উপস্থিত ছিলেন ট্রাম্প নিজেও। তবে তিনি সুস্থ আছেন বলে দাবি করেছেন ও এখন পর্যন্ত কোনো পরীক্ষা করাননি।

ট্রাম্প আক্রান্ত হওয়ার গুঞ্জন
খবরে বলা হয়, গত মাসের শেষের দিকে ম্যারিল্যান্ডে রক্ষণশীল রাজনীতিকদের একটি সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স সহ রিপাবলিকান পার্টির অনেক নেতা। সেখানেই এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন একাধিক আইনপ্রণেতা। তবে পেন্স বা ট্রাম্প কেউই ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেননি বলে জানিয়েছেন। কিন্তু তারা সম্মেলনটি চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর ওই চেয়ারম্যান আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এ খবর প্রকাশিত হওয়ার পর গুঞ্জন ওঠে যে, ট্রাম্পও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সোমবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে কোনো পরীক্ষা করাননি। বিবৃতিতে বলা হয়, তিনি করোনা ভাইরাস আক্রান্ত কারো সংস্পর্শে আসেননি। তার মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণও নেই।

হোয়াইট হাউজের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার অবস্থায় রয়েছে। তার চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখছেন। এদিকে, মাইক পেন্স সাংবাদিকদের সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে সতর্ক করেন। বলেন, আক্রান্তের সংখ্যা বাড়বে। কিন্তু আমরা সবাইকে স্বাভাবিক বুদ্ধিমত্তা মেনে চলার আহ্বান জানাচ্ছি। তিনি জানান, তিনিও করোনা সনাক্তের পরীক্ষা করাননি। প্রসঙ্গত, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ২৬ জন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments