ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড তাদের বিদ্যমান পরিচালকদের মালিকানাধীন ৩০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নির্ধারিত দামে বিক্রি করা হবে। এ বিষয়ে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অনুমোদনের জন্য আবেদন করবে।
জানা গেছে, প্রস্তাবিত ক্রেতাদের মধ্যে রয়েছে আকিজ রিসোর্স লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসেন। খুব শিগগিরই এ সংক্রান্ত বিক্রয় চুক্তি সম্পন্ন হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে এবং কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনা করবে।
কোম্পানির মতে, নতুন বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় সচল ও আরও দক্ষ করা সম্ভব হবে। সাম্প্রতিক কার্যক্রমগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments