মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডলারের দাম নির্ধারণে এবার ভিন্ন কৌশল
spot_img
spot_img

ডলারের দাম নির্ধারণে এবার ভিন্ন কৌশল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডলারের দর নিয়ন্ত্রণে এবার ভিন্ন কৌশল নিল বাংলাদেশ ব্যাংক। এতদিন বাজার চাহিদা বিবেচনায় একটু একটু করে বাড়ানোর ঘোষণা ছিল। কিন্তু বুধবার প্রতি ডলারে ৫০ পয়সা করে কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠনবাফেদার যৌথ সভায় নতুন এ দর নির্ধারিত হয়। যদিও নির্ধারিত দরে ডলার কেনাবেচা হয় না বললেই চলে।

এমন এক সময় ডলারের দর কমানো হলো যখন ১২১ থেকে ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনছে ব্যাংকগুলো। আর খোলাবাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২৩ থেকে ১২৪ টাকা। মূলত ধারাবাহিকভাবে টাকার বিপরীতে ডলারের দর বাড়ানোর ফলে দাম আরও বাড়বে– এমন আশায় অনেকেই ডলার ধরে রাখছেন। প্রবাসীদের একটি অংশের মধ্যেও এ প্রবণতা রয়েছে। অনেকে আবার খোলাবাজার থেকে নগদ ডলার কিনে রাখছেন।

কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পক্ষ থেকে আমদানি নিয়ন্ত্রণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নানা উদ্যোগের পরও ডলার সংকট কমছে না। এরকম অবস্থায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করে আসছে। প্রথমে রপ্তানিতে ৯৯ টাকা এবং রেমিট্যান্সে ডলার কেনার দর ১০৮ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে রপ্তানি ও রেমিট্যান্স কেনার দর অভিন্ন করা হয়। যদিও বেশির ভাগ ব্যাংক নির্ধারিত দরে ডলার না পেয়ে বেশি দিয়ে কিনছে।

করোনার পর অর্থনীতিতে বাড়তি চাহিদা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে অর্থ পাচার ব্যাপক বেড়ে যাওয়ায় হুন্ডিতে ডলারের চাহিদা বেড়েছে। এতে করে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত ৮৫ টাকায় থাকা ডলারের দর এ পর্যায়ে এসেছে। আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধারাবাহিভাবে কমে এখন ১৯ দশমিক ৬০ বিলিয়ন ডলারে (আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী) নেমেছে।

মূলত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রির ফলে এমন হয়েছে। চলতি অর্থবছর এরই মধ্যে সাড়ে ৪ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছর বিক্রি করা হয় ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments