ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধার পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর আইটি বিভাগের সমস্যার বিষয় নিয়ে আগামিকাল (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বৈঠকে বসবে বিএসইসি।

বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে।
ওই সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে বিএসইসির এসআরএমআইসি বিভাগের নির্বাহি পরিচালক, পরিচালক ও উপ-পরিচালক উপস্থিত থাকবেন।
জানা গেছে, ডিএসইর আইটি বিভাগের পারফরমেন্সে বিএসইসি হতাশ। ডিএসইর আইটি এখন ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে না, তাহলে ভবিষ্যতে কি হবে-এ নিয়ে চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে। তাদের কোথায় সমস্যা এবং কি প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করা হবে।
সভায় ডিএসইর ২জন শেয়ারহোল্ডার পরিচালক, ১জন স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও এই বিভাগের ২ জন অফিসার, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)কে উপস্থিত হওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments