
জানা গেছে, আজ উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮১.৫২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২১.০৪ পয়েন্টে, ১৩৩৬.১২ পয়েন্টে এবং ৭৯০.২১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি ৭৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৮ লাখ টাকার। মোট ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৬টির এবং ২১৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩১০.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ১০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ১১৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments