ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২৮ জুন সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ৫২.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩২০.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮০.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৮৫.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল১৯৯ টির, কমেছিল ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৬৫০ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৩৮৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৯৪.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬২.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ২৯২ টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৯৪৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭০০ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৮ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৫৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৭১.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৬ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০ কোটি ৩৭ লাখ ১ হাজার ৪৯০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬১ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৮১৮ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮৩ লাখ ৯৬ হাজার ৩২৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments