শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইর ওয়েবসাইট ভোগান্তি: তদন্তে নেমেছে বিএসইসি
spot_img
spot_img

ডিএসইর ওয়েবসাইট ভোগান্তি: তদন্তে নেমেছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ওয়েবসাইট চালুর পর থেকেই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের। আর এই ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।

কমিটি ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি পুঁজিবাজারে তার প্রভাব ও দায়ী ব্যক্তিকে খুজেঁ বের করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সমস্যারোধের উপায় জানাবে। এ কমিটিকে তদন্ত ও রিপোর্ট জমা দেওয়ার জন্য ৭ কার্যদিবস সময় বেধে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা। যে কারনে রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে ডিএসই। তবে গতকাল (২৩ আগস্ট) থেকে ওয়েবসাইট স্বাভাবিক কাজ করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments