ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১০ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণ পর্যবেক্ষনে দুই সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আগামী ৩ কার্যদিবসের মাঝে এ ত্রুটির কারণ পর্যবেক্ষন করে কমিটিকে তা জমা দেয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, আজ বিএসইসির সহকারী পরিচালক মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক নির্দেশনায় বিএসইসির উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. দস্তগির হোসেনকে ডিএসইর এই ত্রুটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ডিএসইর ওয়েবসাইটে বড় ত্রুটি দেখা দেয়। এর ফলে দিনের শুরু থেকেই ওয়েবসাইটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছিল। সূচকের গ্রাফ হালনাগাদ হচ্ছিলনা। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছিলোনা। এছাড়াও বাজারের বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সূচক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments