সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইর নোটিশের জবাব দিলো তিন কোম্পানি
spot_img
spot_img

ডিএসইর নোটিশের জবাব দিলো তিন কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি তিনটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার লিমিটেড, বিকন ফার্মা ও এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।

তথ্যমতে, সম্প্রতি সোনালী পেপারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৭ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২১৯ টাকা ৮০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩২৭ টাকা ৪০ পয়সায়  উন্নীত হয়।

এদিকে, বিকন ফার্মা ও এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানি দুইটি এমনটিই জানায় ডিএসইকে।

কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৭ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ জুন বিকন ফার্মার  শেয়ার দর ছিল ১২৩ টাকা ৩০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮৪ টাকা ১০ পয়সায়  উন্নীত হয়।

একই সময়ে এএফসি অ্যাগ্রোর ১৮ টাকা ৮০ পয়সা থেকে ২৬ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments