শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইর নোটিশের জবাব দিলো দুই কোম্পানি
spot_img
spot_img

ডিএসইর নোটিশের জবাব দিলো দুই কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি দুটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

তথ্যমতে, সম্প্রতি জেমিনি সী ফুডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৪ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫৯ টাকা ৯০ পয়সা। ২৪ মার্চ কোম্পানিটির শেয়ার দর ৪৮২ টাকায় উন্নীত হয়।

এছাড়া, জেমিনি সী ফুডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৪ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। ২৪ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments