ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি তিনটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: উসমানিয়া গ্লাস, সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন লুব্রিকেন্ট।
জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে ০২ জুন এবং ৬ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ২২ মে উসমানিয়া গ্লাসের শেয়ারের দর ছিল ৫৫.৯০ টাকায়। আর ৫ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭২.৭০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬.৮০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।
সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৫ মে ছিল ৪১.৬০ টাকায়। আর ৫ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৬ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর গত ২৫ মে ছিল এক হাজার ৩৭৬.৩০ টাকায়। আর ৫ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় এক হাজার ৮১৮.৮০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪৪২.৫০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments