মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন কমলো ৫ হাজার ১২৪ কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন কমলো ৫ হাজার ১২৪ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (৩ মে থেকে ৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ১২৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে কমেছে বাকি সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫২.৭৭ পয়েন্ট বা ১ শতাংশ। ডিএস-৩০ সূচক কমেছে ১৫.৪০ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ। তবে ডিএসইএস সূচক বেড়েছে ৫.৩৭ পয়েন্ট বা ০.৫১ শতাংশ।

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৬৫ কোটি ৭৩ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ১৫ লাখ টাকা বা ১১.৯৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩০ কোটি ২৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৬৯ শতাংশ ও ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭০২.৭৩ পয়েন্টে ও ৯০৪৮.০২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ০.৭৩ শতাংশ ও সিএসই-৫০ ১.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৬২.৭৯ পয়েন্টে ও ১১০০.৬৩ পয়েন্টে। তবে সিএসআই সূচক বেড়েছে ০.৪৯ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৩.০৮ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৬২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৪৩ কোটি ৯৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩৬ কোটি ৩৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ার দর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments