শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বা ২৯৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২২.৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ। ডিএস-৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। তবে ডিএসইএস সূচক কমেছে ৩.৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২৬০ কোটি ৪৫ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৮৪ কোটি ২৮ লাখ টাকা বা ১৫ দশমিক ৫৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮১ কোটি ৮৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৪৯ শতাংশ ও ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮০৩.৪৭ পয়েন্টে ও ৯৬২৭.৭৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১.১৮ শতাংশ ও সিএসআই ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪০৯৭.৫৮ পয়েন্টে ও ৮৭৭.৮৬ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক বেড়েছে ০.৩৯ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১২৪.২০ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২০২ কোটি ১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৮০ কোটি ৩৮ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১২১ কোটি ৬৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments