বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন
spot_img
spot_img

পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী  লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) ৮ জুলাই ২০২০ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে যাওয়ায় দেশের উভয় শেয়ারবাজার স্বাভাবিক লেনদেনে ফিরে এসেছে।

গত ১৮ মার্চ ২০২০ স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের  লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল৷ নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ ২০২০ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সংগে সঙ্গতি রেখে ১৮ জুন ২০২০ তারিখ থেকে লেনদেনের সময়সূচি পুণ:নির্ধারণ করা হয় সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত৷ আগামীকাল থেকে আগের নিয়মেই স্টক এক্সচেঞ্জে ৪ ঘন্টা লেনদেন চলবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments