বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিজিটাল বুথের নীতিমালা অনুমোদন
spot_img
spot_img

ডিজিটাল বুথের নীতিমালা অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্রোকারেজ হাউজের ‘ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেক হােল্ডার) নীতিমালা, ২০২০ অনুমােদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার কমিশনের ৭৪৭তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্যমতে,  সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমােদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর অধীনে নিবন্ধিত স্টক ব্রোকার/ট্রেক হােল্ডার এর ব্যবসা প্রসার এবং বিনিয়ােগকারীদের নিকট সেবা সহজীকরণের লক্ষ্যে ‘ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেক হােল্ডার) নীতিমালা, ২০২০ অনুমােদন দেয়। যা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দেশের সকল নিবাসী ও অনিবাসী বিনিয়ােগকারীদের বিনিয়ােগের সুযােগ সৃষ্টির মাধ্যমে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সহায়ক হবে। আলােচ্য নীতিমালার অধীনে ডিজিটাল বুথ বিএসইসি কতৃর্ক অনুমােদিত কোন ব্রোকারের প্রধান কার্যালয় বা কোন পূর্ণাঙ্গ শাখার সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে যা দেশের ইউনিয়ন কেন্দ্র হতে উপজেলা, জেলা পর্যায়ে ব্যবসায়িক কেন্দ্রে এবং বিদেশে তদ্রুপ এলাকায় স্থাপন করা যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments