মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে মিডল্যান্ড ব্যাংক
spot_img
spot_img

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে মিডল্যান্ড ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কনসোর্টিয়ামে যোগ দেবে ব্যাংকটি। আরও ৯টি ব্যাংক নিয়ে এ কনসোর্টিয়াম গঠিত হবে। তাতে স্পন্সর বা উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে থাকবে মিডল্যান্ড ব্যাংক।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ডিজি১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc)। এর স্পন্সর বা উদ্যোক্তাদের মধ্যে আরও রয়েছে- সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক , ট্রাস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধন হতে পারে ১২৫ কোটি টাকা। এতে মিডল্যান্ড ব্যাংক ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দিতে পারে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments