ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাবিত ব্যাংকের নাম হবে উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি (Upay Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরিশোধিত মূলধনের ৬ শতাংশ তথা ৭ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।
উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments