ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। এছাড়া গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৫ টাকা ৪৯ পয়সা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচন সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments